30 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক বিচারপতি মানিক আইসিইউতে

সাবেক বিচারপতি মানিক আইসিইউতে

manik

বিএনএ ডেস্ক: সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিশেষ অঙ্গে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি জানান, রাত ৮টার দিকে শামসুদ্দিন মানিককে অস্ত্রোপচারের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারাকর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে দীর্ঘ ৪৫ মিনিট তার বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) অস্ত্রোপচার করা হয়। তাকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেওয়ার সময় কয়েকজনকে তার ওপর হামলার চেষ্টা চালাতে দেখা যায়।

শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত