26 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ পথচারি

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ পথচারি


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর মুরাদপুর পুলিশ বক্সের পাশের নালায় পা পিছলে পড়ে মো. সালেহ আহম্মেদ (৫৫) নামে এক পথচারি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৮ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সালেহ আহমদ নগরের চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী জানান সালেহ আহমেদ চকবাজার থেকে ফটিকছড়ির মাইজভান্ডারি দরবার শরীফে যাচ্ছিলেন। পথে ওই জলাবদ্ধ নালায় পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল ও রেসকিউ টিমের ৬ সদস্য নিখোঁজ ব্যক্তিটিকে উদ্ধারে কাজ করছে। তার সন্ধানে বহদ্দারহাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার তল্লাশি চালানো হয়েছে। আগামীকাল পুনরায় তল্লাশি চালানো হবে।

এরআগে মুরাদপুরে এক ব্যক্তি নালায় পড়ে নিখোঁজের খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি টিম। তবে ঘটনার কোন কূল কিনারা না পেয়ে তারা ফিরে যায়। পরে আবারো ৯৯৯ এ ফোন পেয়ে আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ওই টিম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের