29 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চেকপোস্ট থেকে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চেকপোস্ট থেকে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পুলিশ

মেডিকেল প্রতিবেদক: রাজধানীর বনানীর চেকপোস্টে থেকে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম জানান, নিজের বন্দুক দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেছন রনি।

নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেন তিনি।

মুন্তাহারুল ইসলাম বলেন, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইন্সে থাকতেন। সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের মাথায় পুলিশ চেকপোস্টে। সকাল সাড়ে ৬টায় ডিউটিতে যান। এর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢুকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান ডিউটিরত অন্য পুলিশ সদস্যরা। পরে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনি নিজের বন্দুক দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ আহা/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!