30 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে কলা ও মানবিক অনুষদের সেমিনার ৩০ মে

কুবিতে কলা ও মানবিক অনুষদের সেমিনার ৩০ মে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে ‘সমকালীন সাহিত্য প্রসঙ্গ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আগামী সোমবার অনুষ্ঠিত হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরিফুল করীম।

দিনব্যাপী উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের সমাপনী পর্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ১ম পর্বের সেমিনারে ইংরেজি বিভাগের প্রভাষক ফাখেরা নওশীনের সঞ্চালনায় ও ইংরেজি বিভাগের প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম ও প্রভাষক শারমিন আক্তার।

২য় পর্বের সেমিনারে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকী ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত