28.3 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারী মারা  গেছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেক এলাকার থাকতো তিনি।

নিহত নারীর  স্বামী মোহাম্মদ মমিন বলেন, আমরা কমলাপুর রেলস্টেশন থেকে মেয়ের বাড়ি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে।  গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক  এ তথ্য নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ