22 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা


বিএনএ, খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত বোমাটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ