25 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক জালাল উদ্দীন মজুমদারের সভাপতিত্বে এবং আজীবন সদস্য আব্দুল মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর বিএ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইউছুপ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, ফেনী জজ কোর্টের এপিপি ও সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মোশাররফ হোসেন খন্দকার, বিএনপি নেতা মশিউর রহমান খোকন ও রিয়াজুল হক তুহিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমির সামছুদ্দিন ভূঁইয়া, জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, ছাগলনাইয়া বাজার কমিটির সভাপতি আবু আহাম্মদ মজুমদার, অ্যাডভোকেট শহীদ উল্ল্যাহ, জামায়াত নেতা কাজী সিরাজী ও মো. ইলিয়াস, অধ্যাপক আব্দুল জলিল ভূঁইয়া, মাওলানা সামছুল করিম, ওমর মজুমদার, জাকির হোসেন মজুমদার এবং কেফায়েত উল্ল্যাহসহ সমিতির আজীবন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকেরা জানান, সভা উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে শতাধিক মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/আরিফ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ