22 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকার শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লে: কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি বাংলাদেশী পাসপোর্ট, ২৫টি মোবাইল ফোন, ২১টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লাখ ৭৬ হাজার চারশত ২৫ টাকা জব্দ করা হয়।

জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!