25 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার পূর্ব দিকে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ওই জাহাজের ওপরের অংশ ধরে সাগরে ভেসে আছেন ১২ নাবিক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হাতিয়ার ভাসানচরের বঙ্গোপসাগরে অংশে ইসলাম চরের কাছে এই ঘটনা ঘটে।

পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

জানা যায়, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি মৌ-মনি’ কার্গো জাহাজ। জাহাজে ১২ জন নাবিক রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলাম চর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশটি ধরে ভেসে আছেন ভেতরে থাকা ১২ নাবিক। তাদের উদ্ধারে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়েছে।

জাহাজের মালিকপক্ষের মোহাম্মদ ওহায়েদুল ইসলাম জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন আর যোগাযোগ করা যাচ্ছে না।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের মোহনায় জাহাজডুবির ঘটনা ঘটেছে। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের দিকে এগুচ্ছি। সাগর খুবই উত্তাল তাই ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। নাবিকরা সবাই ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসছে বলে আমরা জেনেছি।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার মো. সেলিম মন্ডল বলেন, বর্তমানে সাগর উত্তাল আছে। আমরা রওনা দিয়েছি আগেই। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের ১-২ ঘণ্টা সময় লাগবে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।

বিএনএ/এমএফ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের