32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নাহিদ ইসলামকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নাহিদ ইসলামকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নাহিদ ইসলামকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিএনএ, ঢাকা: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন নাহিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সেই দলের দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় তারা। ওই পোস্টে নাহিদের ফটোকার্ড শেয়ার করে বলা হয়েছে, ‘স্বাগত জনতার কাতারে, রাজপথে।’

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন শুধু সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি—একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।’

নাহিদ লেখেন, ‘লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত