33 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রো রেল চলাচল স্বাভাবিক

মেট্রো রেল চলাচল স্বাভাবিক

মেট্রো রেল চলাচল স্বাভাবিক

বিএনএ, ঢাকা: সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে সোয়া ১ ঘণ্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকায় মেট্রো চলাচলে বিঘ্ন দেখা দেয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, ‘ওই সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।’

এর আগে মেট্রো কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল আজ। অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর সোয়া ১টার পর থেকে মেট্রো রেল চলাচলে ফের বিঘ্ন ঘটে। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন এখনও স্বাভাবিক শিডিউলে ফেরেনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’