29 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

বিএনএ, বিশ্ব ডেস্ক: থাইল্যান্ডের তাক বাই জেলায় অনুপ্রবশের অভিযোগে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় জনসাধারণের কাছ থেকে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ বাকি ১৮ বাংলাদেশিকে আটক করে।

স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, ১৯ জনের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তারা সবাই বাংলাদেশি। পাসপোর্টগুলোর ১৫টিতে গত ৮ জানুয়ারি, ২টিতে ৯ জানুয়ারি থাই ইমিগ্রেশন ব্যুরোর এন্ট্রি স্ট্যাম্প ছিল। ১৯টি পাসপোর্টেই ভিসা স্টিকার ছিল যা ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

আটকরা পুলিশকে জানিয়েছে, তারা কম্বোডিয়ায় ছিল এবং যারা তাদের কম্বোডিয়ায় থাকার ব্যবস্থা করেছিল সেই দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিল থাই এন্ট্রি স্ট্যাম্প লাগানোর জন্য; যাতে করে তারা মালয়েশিয়ায় যেতে পারে। যার জন্য তারা চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।

নরাথিওয়াত প্রাদেশিক ইমিগ্রেশন পুলিশ এবং তাক বাই থানা এই মানব পাচারকারী নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

২০২৩ সাল থেকে কম্বোডিয়া হয়ে থাইল্যান্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশি সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া সম্প্রতি মানব পাচারকারী চক্রটি থাই ইমিগ্রেশন ব্যুরোর ভুয়া এন্ট্রি স্ট্যাম্প ব্যাবহারের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তারা মালয়েশিয়ার ভিসা আবেদনের কাজে এই ভুয়া সিল ব্যবহার করে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী