28.4 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা বোর্ডে ১০৯ শিক্ষার্থী ফেল থেকে পাস

ঢাকা বোর্ডে ১০৯ শিক্ষার্থী ফেল থেকে পাস

ঢাকা শিক্ষা বোর্ড

বিএনএ, ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন স্কুলের ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। আবেদনকৃতদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৯ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৯। সর্বমোট ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। জিপিএ-৫ পেয়েছিল দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন।

অপরদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তোষ নিয়ে সাধারণ ৯টি শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলা, ইংরেজি, গণিত এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের ফল পুনর্মূল্যায়ন চেয়ে বেশি আবেদন করেছে শিক্ষার্থীরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু