29 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঝিনাইদহে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ। বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-সদর উপজেলার তালতরা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয় ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, সকালে গ্রামের মাঠে রুজিব ও মুক্তা খাতুনের গাছে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন জানান, গাছের সাথে মেয়ের ওড়না দিয়ে  স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছে। মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি না নেওয়ায় তারা এই কান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছেে। আজ বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। মেয়েটি তার বাঁ হাতে মেহেদি দিয়ে লিখেছে ‘সব আমার মায়ের দোষ’, আমরা চলে যাচ্ছি।

বিএনএ/ আতিক রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের