30 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, ববিসাসের প্রতিবাদ

চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, ববিসাসের প্রতিবাদ


বিএনএ, ববি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ এর ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ববি সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এ দাবি জানান।

বিবৃতিতে ববিসাস এর নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য জনমানুষের চাওয়া পাওয়া তুলে ধরা। তাই এই কাজে যারা বাঁধা প্রদান করে তারা সর্বসাধারণেরই টুটি চেপে ধরে। মুক্তবাকের নিশ্চিত প্রয়োগ থাকলে এ বর্বরোচিত হামলা হতো না। সাংবাদিকদের উপর অন্যায়ভাবে হামলাকারি সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচার হোক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বক্তব্য নিতে তার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন মোশাররফ। এসময় নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীর ছাত্রলীগ কর্মী তাঁর উপর বর্বরোচিত হামলা চালায়। এসময় তারা মোশাররফ শাহকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে জোর করে শহীদ আব্দুর রব হলের গেটে নিয়ে যায়। সেখানে কয়েকজন তাঁর কপালে, মুখে কিলঘুষি দেন ও হাতে আঘাত করেন। ছিনিয়ে নেন তার মোবাইল ফোনও। মারধরের সময় ছাত্রলীগ কর্মীরা ওই সাংবাদিককে পরবর্তীতে ছাত্রলীগ নিয়ে আর কোনও প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনও নিউজ হবে না।’

বিএনএ/রবিউল, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত