32 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে ছুরিকাঘাতে আহত মাদরাসার ছাত্র

গুলিস্তানে ছুরিকাঘাতে আহত মাদরাসার ছাত্র

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের বেজমেন্টে বাবার দোকানে ঘুরতে এসে যুবকের ছুরিকাঘাতে আহত হয়েছে মো. ইউসুফ (৯) নামের এক মাদরাসার ছাত্র। শিশুটি আশংকাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধাবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর দু’সন্তানের মধ্যে ইউসুফ বড়। বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করত।

আহত শিশুর নানা কবির হোসেন জানান, ওই মার্কেটের বেজমেন্টে ইউসুফের বাবার দু’টি দোকান আছে। একটি নিজস্ব (মোহাম্মদ আলী বস্ত্রালয়) অপরটি ভাড়ায় চালিত (খবির বস্ত্রালয়)। আজ সকালে ইউসুফ বায়না ধরে সে বাবার দোকানে যাবে। পরে আমি তাকে দোকানে নিয়ে আসি। ভাড়ায় চালিত খবির বস্ত্রালয়ের সামনে বসা অবস্থায় ওই দোকানের মালিকের ছেলে সাইফুল (৩৫)হঠাৎ এসে ইউসুফকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

তিনি জানান, খবির বস্ত্রালয় দোকানের মালিক অনেক আগেই মারা গেছেন। কি কারণে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি কেউ।আহত শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, তার জরুরিভাবে অস্ত্রোপচার করতে হবে। তার অবস্থা ভালো নয়। চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশু ইউসুফের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, মার্কেটে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত