27 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের তেলগ্যাস প্ল্যান্টে হামলায় নিহত ৬

পাকিস্তানের তেলগ্যাস প্ল্যান্টে হামলায় নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ ও দুজন বেসরকারি গার্ড রয়েছে। মঙ্গলবার ভোরে প্রদেশটির হাঙ্গু জেলার থাল তেহশিলের একটি বেসরকারি তেলগ্যাস প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান আসিফ বাহাদুর জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় প্রায় ৫০ জন জঙ্গি বুদাপেস্টের এমওএল গ্রুপের মালিকানাধীন একটি সাইটে হামলা চালায়। তারা হালকা এবং ভারী অস্ত্রে সজ্জিত ছিল এবং মর্টার শেল নিক্ষেপ করে প্রধান প্রবেশপথে ছয় নিরাপত্তা কর্মীকে হত্যা করে।

তিনি জানান, নিহতদের মধ্যে আধাসামরিক পুলিশ সহায়তা বাহিনীর চার সদস্য এবং খনি অফিসের দুই পাকিস্তানি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল। এক ঘণ্টার বেশি সময় ধরে সেখানে গোলাগুলি চলে। ইসলামাবাদে হাঙ্গেরিয়ান দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, আমরা বিষয়টি মূল্যায়ন করছি। এদিকে এমওএল গ্রুপ এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

প্রাণঘাতী এই হামলার দায়তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!