30 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিন

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিন

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিন

বিএনএ, কুবিঃ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন শুরু করে আন্দোলনরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, গ্রামের প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

এসময় শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’। ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেখতে এসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়, কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের মেসেজগুলো পাঠাবো।’

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত