26 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় মা মাছ রক্ষায় অভিযান

হালদায় মা মাছ রক্ষায় অভিযান

হালদায় মা মাছ রক্ষায় অভিযান

বিএনএ,চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী। এ নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ মে) হালদার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশদর্শী চাকমা। এ সময় গড়দুয়ারা ও পেশকারহাট অংশে ইঞ্জিনচালিত দু’টি নৌকা জব্দ করা হয়।

সহকারী কমিশনার অতিশদর্শী চাকমা বলেন, এখন হালদার উপকূল অংশে মা মাছের ডিম ছাড়ার সময়। সাধারণত জুনের শুরুর দিকে কার্প জাতীয় মা মাছ নদীর পাড়ে এসে ডিম ছাড়ে। কিন্ত বারবার নিষেধাজ্ঞা দিয়েও অবৈধ ইঞ্জিনচালিত নৌকার চলাচল ঠেকানো যাচ্ছে না। তাই অভিযান চালিয়েছি। আগামীতেও আমাদের অভিযান চলবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাউজান থানা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু