31 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বজ্রপাতে দুই লবণচাষীর মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দুই লবণচাষীর মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দুই লবণচাষীর মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামে দুই লবণচাষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার কোদাইল্যা দিয়া ও ছরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল ইসলাম কোদাইল্যা দিয়া এলাকার জমির হোসেনের ছেলে ও মোহাম্মদ আরফাত ছরিপাড়া এলাকার মোহাম্মদ জামালের ছেলে।

নিহত দিদারুল ইসলামের চাচাতো ভাই হাবিব জানান, ভোর রাতে বৃষ্টিপাতের আশংকা দেখা দিলে লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার, সেখানেই সে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে নিহতের স্বজনেরা দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

নিহত আরফাতের স্বজনেরা জানান, একইভাবে আজ ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী