32 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদফতর

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদফতর

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদফতর

বিএনএ, ঢাকা: অবশেষে রাজধানী ঢাকায় বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির স্থায়িত্ব কম বলে জানানো হয়েছে। তবে আশা করা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে জানিয়ে দেশজুড়ে ষষ্ঠ দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৭২ সালের পর একদিনে সর্বোচ্চ তাপমাত্রা।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এসব তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। খুলনা এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা কমতে আরো কিছুদিন সময় লাগবে। তবে দেশের পূর্বাঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে ঢাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

এছাড়া যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা পূর্বাঞ্চলের কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

যদিও ১১/১২ তারিখের পর বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহের মতো অবস্থা হবে না।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত