29 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ছেলে পুলিশ হেফাজতে

রাজধানীতে মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ছেলে পুলিশ হেফাজতে

রাজধানীতে মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ছেলে পুলিশ হেফাজতে

বিএনএ, ঢাকা: রাজধানীর পশ্চিম মানিকদি নামাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে পশ্চিম মানিকদি নামাপাড়া বাড়ির নম্বর ২৪৮/৩ ঞ্চমতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়ার স্বামীর নাম এস এম মোহাম্মদ আলী। তিনি নরসিংদী ঘোড়াশাল পাওয়ার হাউজের চাকরি করেন। তিনি ফ্ল্যাটে সপরিবারে থাকতেন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক জমসেদুল আলম। জানান, শনিবার দিবাগত রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে নামাপাড়ার ওই বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী দুই সন্তানের মা। তার বড় সন্তান মানসিক ভারসাম্যহীন, বয়স আনুমানিক ৩০। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বড় ছেলে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, নিহতের সেই মানসিক ভারসাম্যহীন ছেলে পুলিশ হেফাজতে আছে। ঘটনার সময় তার ছোট ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী