30 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বকশীগঞ্জে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন

বকশীগঞ্জে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন

বকশীগঞ্জে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন

বিএনএ,জামালপুর:  বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে বিনামূল্যে রক্তদান ও রক্ত গ্রুপ শনাক্ত করণে ক্যাম্পেইন করেছে সাধুরপাড়া রক্তদান সংগঠন। এশিয়ান টিভির পরিচালক শিল্পপতি তাওফিক হোসেন খিজিরের সার্বিক পৃষ্টপোষকতায় সাধুরপাড়া রক্তদান সংগঠন ওই কর্মসূচী বাস্তবায়ন করেন।
বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, গাজীরপাড়া বাজার, বটতলা মোড় ও কামালেরার্তি বাজারসহ ৪টি কেন্দ্রে সাধুরপাড়া রক্তদান সংগঠনের সদস্য ও শুভাকাংখিরা রক্তদান ও রক্তের গ্রুপ শনাক্ত করণে ক্যাম্পেইন করেন। এতে তিন  শতাধিক পরিবার উপকৃত হয়। এর আগে ৪টি কেন্দ্রেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধুরপাড়া রক্তদান সংগঠনের সভাপতি মাহাবুব খান রিয়াদ, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সাংগাঠনিক সম্পাদক ওয়াজ কুরুনী গাজী, সহ সভাপতি রাজিব খান, আসাদুল্লাহ খান, অর্থ সম্পাদক মোবারক হোসেন ও সহ সম্পাদক মেহেদী হাসান।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন