30 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৯৬ জন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৯৬ জন


বিএনএ, চট্টগ্রাম : প্রাণঘাতি করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৬১৯ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। এদিকে চট্টগ্রামে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) করোনার টিকা নিয়েছেন ১৫ হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৬১৫ জন টিকা গ্রহণ করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৫৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৫৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

চবি ল্যাবে ২ জন, বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চমেক ল্যাবে ৩০ জন এবং সিভাসু ল্যাবে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৭টি নমুনা পরীক্ষা করে ৪টি নমুনা পজেটিভ আসে। তবে এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত