বিএনএ, ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে । বাংলাদেশের জায়াগায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই। এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।
এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিএনএ/ ওজি
![]()

