বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭ জন।
গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৪ হাজার ৯৭১ জন।
গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৯৩ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

