বিএনএ, ঢাকা: লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ইরান জাতীয় ফুটবল দল তাদের ড্রেসিং রুমে একটি হাতে লেখা শান্তির বার্তা রেখে গেছে। বার্তাটিতে ‘১৬৮’ এবং ‘মিনাব’ শব্দগুলোও ছিল, যা মিনাব শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের (যাদের বেশিরভাগই শিশু) সংখ্যার স্মরণে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে টুর্নামেন্ট শুরুর আগে ইরান দলের খেলোয়াড়রা ‘১৬৮’ লেখা ব্যাজ পরে মাঠে নামেন।
দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচ শেষে রেখে যাওয়া ওই বার্তায় তারা বিশ্বজুড়ে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানায়। বার্তায় বলা হয়, হাজার বছরের পুরনো পারস্য সভ্যতা থেকে আধুনিক ইরান পর্যন্ত দেশের উদ্দীপনা আজও দৃঢ় ও অবিচল। দলটি জানায়, তারা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছে, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছে।
বার্তায় লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিশ্বকাপে তাদের প্রতি সমর্থন দেওয়া ইরানিদের প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয়।
বিএনএ/ওজি
![]()

