33.1 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিশেষ অভিযানে শতাধিক গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে শতাধিক গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: ঢাকা মহানগর পুলিশ তাদের বিশেষ অভিযানে ১১৮ জনের গ্রেপ্তার করেছে।  এর মধ্যে ২৬ জন কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সোমবার দিনভর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মঙ্গলবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশের ছয় জায়গায় সোমবার নামনো হয় সেনাবাহিনী এবং বিজিবি। এই পরিস্থিতিতে রাজধানীতে চলে বিশেষ অভিযান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ