33.1 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে তেলের দাম কমল

বিশ্ববাজারে তেলের দাম কমল


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়, সেদিকেই এখন নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এদিকে, ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ