18 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মৃত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকায়।

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সিয়াকুলের সহকর্মী সাদেক খান জানান, সকালে বাঁশ নিয়ে একটি কাঁঠাল গাছে ওঠেন সিয়াকুল ইসলাম। কাঁঠাল পাড়ার সময় একটি কাঁঠাল তার ওপর পড়ে। এ সময় ভারসাম্য হারিয়ে নিচে থাকা দেয়ালের ওপর তিনি আছড়ে পড়েন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান সিয়াকুল।

এ সময় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা