27 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ,ঢাকা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার( ২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত মোস্তাক আহমেদ নোমান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্প থেকে সোমবার এক বিবৃতিতে জানায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ছুরিকাঘাত করেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমান। ঘটনার পরপরই পালিয়ে যান নোমান।
নোমানকে ধরতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের মেজর বায়েজিদ ও ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে গতকাল রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাযহারুল আনোয়ার।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী