22 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বিএনএ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) ও একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।

নাজিরপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

সংবাদ সম্মেলনে নাসরিন জাহান জানান, তারা কী উদ্দেশ্যে এসেছেন এবং কারা এনেছেন সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

বিএনএ/আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!