27 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

শিশুর মৃত্যু

বিএনএ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে জলপাইয়ের বিচি গলায় আটকে তুবা মনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তুবা মনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলপাইয়ের বিচি শিশু তুবা মনির গলায় আটকে যায়। পরে শ্বাসরোধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন