31 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির থাকা না থাকা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির থাকা না থাকা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির থাকা না থাকা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ ইসলাম

বিএনএ,ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। বঙ্গভবন বা কোথাও আন্দোলন করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্তে আসতে সময় নেয়া হচ্ছে।

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতিকে নিয়েই সরকার গঠন করা হয়েছিল। যদি মনে হয় এই অবস্থায় সরকারের রাষ্ট্র পরিচালনা ব্যাহত হচ্ছে বা জনগণ এই ব্যবস্থায় অসন্তুষ্ট তখন এই বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি বাংলাদেশের কোনো আইনি সিদ্ধান্ত নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে এ বিষয়ে ।

তিনি আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রের স্থিতিশীলতা নিরাপত্তা এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশি-বিদেশি যেসব চক্র চক্রান্ত চালাছে তারা যাতে কোনোভাবে সুবিধা না নিতে পারে। জনগণের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সরকারের সংবেদনশীলতা রয়েছে।

এ সময়, পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে জনগণকে সচেতন এবং শান্ত থাকার আহ্বান জানান তিনি।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী