33 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় এক কোটি টাকার ভারতীয় থান কাপড় উদ্ধার

ছাগলনাইয়ায় এক কোটি টাকার ভারতীয় থান কাপড় উদ্ধার


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে এক কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৩ সেপ্টম্বর) ভোরে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক থেকে এ পণ্য উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিজিবির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়া – পরশুরাম সড়কের উপজেলার মহামায়া ইউনিয়নের মুজাফফর মসজিদ এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় থানকাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ৩লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিইও।

বি‌এনএ/নিজাম উদ্দ‌ীন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট