28 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় কলেজ লেখা যাবে না

বিশ্ববিদ্যালয় কলেজ লেখা যাবে না


বিএনএ ডেস্ক :   এখন থেকে বিশ্ববিদ্যালয় কলেজ লেখা যাবেনা আর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত  কলেজ,শিক্ষাপ্রতিষ্ঠান,ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডে বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ ব্যবহার করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থী। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী