30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন


বিএনএ, ঢাকা : নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে বলেছেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থার প্রমাণ।

বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তায় বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারষ্পরিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত এবং গভীরতর হবে। পাশাপাশি, শের বাহাদুর দেউবাকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত