32 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৬
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ নিহত ৫


বিএনএ, ঢাকা:লেবাননের ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ  জানায়, এ  হামলার ঘটনায় দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে।

সংস্থাটি  জানায়, বুধবার (২২ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়ি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। ড্রোন হামলার পর একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে ফের বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জয়নব ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে  তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সংঘাতের মধ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ