27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গুলিতে নিহত মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান

গুলিতে নিহত মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান

মিয়ানমারে দুদিনে ৯০সেনাকে হত্যা করেছে পিডিএফ

 

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কাইওয়া থু-কে গুলি করে হত্যা করেছে জান্তাবিরোধী যোদ্ধারা। শনিবার (২৩ এপ্রিল) মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাইয়ুন এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

বিষয়টি স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এর জন্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে দায়ী করেছে তারা।

বার্তা সংস্থা এএফপি বলছে, মিয়ানমারের সামরিক বাহিনী কমপক্ষে দুই বছর আগে সাবেক নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা কেড়ে নেয়। তার পর থেকে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রক্তাক্ত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এর ফলে দেশটিতে ছড়িয়ে পড়েছে সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক সংকট।

দেশটির স্বঘোষিত বেসামরিক সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ সামরিক জান্তাবিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এমন কর্মকর্তাদের টার্গেট করে হত্যা করছে তাদের যোদ্ধারা। এরই অংশ হিসেবে সর্বশেষ নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা করল তারা। দেশটির সামরিক জান্তা সরকারের এটাই হলো সর্বোচ্চ পদের নিহত ব্যক্তি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের