25 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত


বিএনএ, বিশ্বডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। শুক্রবার (২২ মার্চ) একটি ভিডিও প্রকাশ করে সকলকে এ কথা জানান কেট নিজেই।

৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিল না। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

ভিডিওতে কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

ভিডিওতে কেট স্বীকার করে নিয়েছেন, তার কাছে এই ক্যানসারের খবর বেশ বড় ধাক্কা। তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’।

অবশ্য কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর এলো তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের