29 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে অনলাইন সাংবাদিকতা বিষয়ের আলোকে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় ক্লাবের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)’র সাবেক উপাচার্য ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম এডিটরস ক্লাব’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, দৈনিক পিপলস ভিউ’র প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহ নেওয়াজ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মো. শহিদুল হক, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মো. রাকিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির উপস্থাপক ও সংবাদ পাঠিকা আতিফা আনজুমান, দৈনিক পিপলস ভিউ’র উপ সম্পাদক সামসাদ সত্তার এবং বেতার ও টিভি উপস্থাপক শাওন পান্থ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, আপনারা যা পরিবেশন করেন তার একটা প্রকৃতি দাঁড়িয়ে যায় মানুষের মাঝে। আপনি যে সংবাদ পরিবেশন করতে চান আপন মনের দিক থেকে নীতির দিক থেকে, সেই সংবাদ কিছু মানুষের কাছে আপন হয়ে উঠে। সত্যকে সত্য বলতে হবে। মিথ্যা তথ্য প্রচার করা যাবে না।

তিনি আরও বলেন, অনেক সময় মনে হয় সংবাদপত্র না পড়লে দিনটা শুরু হতো না। সকালের নাস্তার চেয়ে সংবাদপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আর সেই জিনিসটা আপনারাই তৈরি করেন। আপনাকে ভালো সাংবাদিক হতে হলে পাঠকের মন জয় করতে হবে। যেকোন সংবাদ পরিবেশন করার আগে অবশ্যই তথ্য উপাত্ত যাচাই বাছাই করতে হবে।

উদ্বোধকের বক্তব্যে ওসমান গনি বলেন, পরিচয় পর্বের মাধ্যমে জানলাম, এখানে কেউ বড় কোন হাউজের না, কিন্তু গণতন্ত্র বলতে একটা কথা আছে। ছোট ছোট বালু থেকেও বড় কিছু হয়। আপনারা জানেন ব্রিটিশ ভারত থেকে শুরু করে যত আন্দোলনে সংগ্রাম সক্রিয় ছিলেন ছোট ছোট কমিউনিস্ট পার্টিগুলো। পত্রিকা, বই পড়তে হবে প্রচুর। নিয়মিত লেখালেখির চর্চা চালিয়ে যেতে হবে।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী বিভিন্ন মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী