30 C
আবহাওয়া
১১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচি : স্বাস্থ্য সচিব

২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচি : স্বাস্থ্য সচিব

চট্টগ্রামে আসছে আরও ৯ হাজার টিকা

বিএনএ, ঢাকা : ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সের শরীরে ভ্যাকসিন প্রয়োগের মধ্যদিয়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন।

শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান সাংবাদিকদের কাছে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্সকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যও দেবেন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় করোনার ভ্যাকসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরে স্বাস্থ্য সচিব।

তিনি জানান, প্রথম দিন ২৫ জনকে ভ্যাকসিন দেয়া হবে। পরে ফ্রন্টলাইনার হিসেবে কর্মরত শিক্ষক, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা ভ্যাকসিন পাবেন।

তিনি আরো জানান, করোনা প্রতিরোধে কেনা ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারি ঢাকায় আসবে। প্রথম মাসে ৬০ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। তৃতীয় মাসে এরাই আবার দ্বিতীয় ডোজ পাবেন। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরেরদিন আরো ৫০০ জনকে দেয়া হবে। টিকা গ্রহণকারীদের কয়েকদিন পর্যবেক্ষণ করে ফুল ফেসে টিকা প্রয়োগ শুরু হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন