30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

নেপাল

বিশ্ব ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের

তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা। হিমালয়ের এই দেশটি তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের উপর অবস্থিত। নেপাল সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।

এর আগে ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত