26 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দরিদ্র রোগীরা ফ্রিতে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার পাবেন যেখানে

দরিদ্র রোগীরা ফ্রিতে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার পাবেন যেখানে

দরিদ্র রোগীরা ফ্রিতে যেখানে পাবেন হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার

বিএনএ, ঢাকা: হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার দিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেয়া হয়েছে।

রোববার(২২ আগস্ট) অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সরকারি পর্যায়ে হৃদরোগে আক্রান্তদের জন্য দেশের সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু সেখানে অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তাদের অনেকের আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ হয় না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্ধ দেন।

অনুদানের এই টাকায় হাসপাতালে চিকিৎসা নেয়া গরিব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার ক্রয় করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

বিএনএনিউজ২৪, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী