24 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৮

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৮


বিএনএ, ঢাকা :রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ  এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার  (২১ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (২২ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে  ৫৫ পিস ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা করা হয়েছে।

বিএনএ, নিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ