30 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে কমলালেবুর আড়ালে বিদেশি সিগারেট

চট্টগ্রাম বন্দরে কমলালেবুর আড়ালে বিদেশি সিগারেট


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে কমলালেবুর ঘোষণা দিয়ে আনা হয়েছে কোটি টাকার বিদেশি সিগারেট।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা বুধবার (২১ মে) বিকেলে কনটেইনার খুলে এই চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে কমলালেবুর নামে চালানটি ঘোষণা করে। পণ্য খালাসে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

চট্টগ্রাম কাস্টমস জানায়, ঘোষণায় গড়মিল দেখে কনটেইনারটি ‘ফোর্সড কিপ ডাউন’ পদ্ধতিতে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, ভেতরে আছে ১ হাজার ২৫০ কার্টন ল্যামার ও অস্কার ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং মাত্র ৩৮ কার্টন ‘ফ্রেশ ন্যাভেল অরেঞ্জ’।

এআইআর শাখার প্রাথমিক ধারণা, এই চালানে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, ভুয়া ঘোষণা ও নথিপত্র ব্যবহার করে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা চালানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন, প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশে বৈধভাবে বিদেশি সিগারেট আমদানির ক্ষেত্রে প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক। জব্দকৃত সিগারেটগুলোতে তা ছিল না।

নিয়মানুযায়ী, মান যাচাই শেষে জব্দ করা পণ্য ধ্বংস অথবা নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত