30 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন প্রকাশ রামু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকালে দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন বন্দরটিলার বাসিন্দা। তিনি বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করতেন।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ভাঙ্গারির দোকানে বিক্রির জন্য জং ধরা একটি ঢেউটিন টান দিলে বিদ্যুষ্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত