32 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা : নিহত ২, আহত ৫

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা : নিহত ২, আহত ৫


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার (২২ মে) সকালে সীতাকুণ্ড উপজেলার  শীতলপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সামনে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন-আতিকুর রহমান (২৭) ও আবদুল খালেক (৫০)।

এতে  মো. মহসিন (২৩),  মো. সজীব (৩০), মো. আলম(৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫) নামে ৫ জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৫নং, ২৬নং ও ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৭ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে আতিক ও খালেক নামে ২ জনের মৃত্যু হয়। ৫ জন চিকিৎসাধীন রয়েছে। মহসিন ও আলম নামে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ২ জনের মরদেহ মর্গে রয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত