30 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে চীনের উপহার আরও ৬ লাখ টিকা

বাংলাদেশকে চীনের উপহার আরও ৬ লাখ টিকা


বিএনএ, ঢাকা : চীনের উপহার হিসেবে বাংলাদেশকে আরো ছয় লাখ ডোজ টিকা দেবে চীন। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই খবর জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন।

এ‌তে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।

১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। ওই সময় সিনোফার্মের এই টিকাসহ ও এডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন।

এদিকে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত