25 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১২

ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১২

ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১২

বিএনএ, সাতক্ষীরা: ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২২ এপ্রিল) আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সোমবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ও বকচরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, চার হাজার ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৪০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহীম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ছেলে মো. রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (০৩), রহিদুর রহমানের মেয়ে সোহানা (০৭), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০), জেলা সদরের আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২), খুলনা জেলার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), তাদের ছেলে দেবরাজ সরকার (০৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পূর্ণেন্দু সানার ছেলে শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপের চর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছা. সুইটি ইসলাম (২২)।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি নীলডুমুরের শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীন কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে কৈখালি সীমান্তবর্তী বকচরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতে পাচার হওয়ার আগেই নারী, শিশুসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৪০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সোমবার বিকেল ৪টার দিকে আরবিজি কোম্পানির রয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে সীমান্তবর্তী বকচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতে পাচারের আগেই ছয়জন বাংলাদেশি নারী ও শিশুসহ ছয়জনকে চারটি মোবাইল এবং নগদ চার হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়। তবে পাচারকারী শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পালিয়ে যায়। ভাল কাজ দেওয়ার নাম করে পাচারকারীরা আটকদের ভারতে নিয়ে যাচ্ছিল বলে জানায় তারা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে রিভারাইন বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার থানায় মামলা করা হয়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের